২০২৫ সালের ১১ নভেম্বর বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে ৬৬৮ জনকে ক্যাডার পদে সুপারিশ করে পিএসসি। এরপর দীর্ঘ ১২ মাস অপেক্ষার পর আজ (৩০ সেপ্টেম্বর) পিএসসি এর সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। তবে ৬৬৮ জনের সুপারিশ প্রাপ্তদের মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে ৬৬১জনকে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন বাদ পড়া প্রার্থীরা কেউ ক্ষোভ আবার কেউ হতাশা প্রকাশ করছেন। রেদওয়ান আহমাদ তাহমিদ লিখেছেন, "৪৯ তম বিসিএসের গেজেট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে।... আমার সাজানো স্বপ্ন, আমার ৫ মাসের অন্তস্বত্তা বউয়ের শত রাতের রাত জাগা মোনাজাত, রোজা রেখে আল্লাহর কাছে ফরিয়াদ, মায়ের সার্বক্ষনিক আল্লাহর কাছে কোরআন পড়ে মোনাজাতকে পণ্ড করে দেওয়া হয়েছে। আমি এখন আমার বউয়ের কান্না দেখে নিজেকে ধরে রাখতে পারছি না।আমার জীবনে আর কোনো চাওয়া-পাওয়া নেই।... এখন আমি নিজেকে শেষ করে ফেলা ছাড়া আর কোনো পথ দেখছি না।"
সমাজকল্যাণে ১ম হওয়া আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, "গ্যাজেটে [আমার] নাম এলো না। জুলাইয়ে সক্রিয় ছিলাম। আমার অপরাধ কী বুঝতে পারলাম না ৷ - এটাই কী আমার অপরাধ?"


অন্যান্য প্রার্থীদের পোস্ট
সমালোচকদের মতে রাজনৈতিক কারণে এসব প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া আরেক প্রার্থী মো: এনামুল হক লিখেছেন, "তুমি রাজনীতি করলেও একটা সভ্য দেশ তোমাকে চাকরি থেকে বাদ দিতে পারেনা। পলিটিক্স করা কোনদিন অপরাধ হয়ে উঠেনি আনটিল ইউ কমিটেড এনি ক্রিমিনাল অফেন্স। সংবিধান সেটা এলাউ করে না। সুতরাং, তুমি বাদ পড়লে বলো যে আমাকে বাদ দেয়া হয়েছে। শুধুমাত্র ভিন্ন দলের রাজনীতি করার কারণে তোমার কোন বন্ধুকে/ভাইকে বাদ দিলে(তার যদি ফৌজদারি কোন মামলা না থাকে) তার পক্ষেও বলো যে তাকেও অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে।"
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি মো: আবু সাদিক (সাদিক কায়েম) লিখেছেন, "ভেরিফিকেশনের নামে রাজনৈতিক দলীয়করণের অন্যতম একটা মাস্টারপ্ল্যান আমরা হাসিনার আমলে দেখেছি। এখন জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসে তারেক রহমান তার ধারাবাহিকতা রক্ষা করে চলছেন। সরকারি চাকরিকে দলীয় লোকদের জন্য সীমিত করে শিক্ষিত প্রজন্মকে দলদাসে পরিণত করতে এত আয়োজন।"
তবে বাদ পড়া ৫৭ প্রার্থীকে ঠিক কী কারণে নিয়োগ দেওয়া হয়নি, সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
